NEWSBLOOM BD · জাতীয়
জাতীয়যশোরের জলাবদ্ধতা নিয়ে চার মন্ত্রীর পর্যালোচনা সভা

সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হবে: পানিসম্পদ মন্ত্রী
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান ৮১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ আগামী জুনের মধ্যে শেষ হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।